জেনেভায় ইয়ূথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে বৈশাখী মেলা ১৪৩০

জেনেভায় ইয়ূথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে বৈশাখী মেলা ১৪৩০

জেনেভায় ইয়ূথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে বৈশাখী মেলা ১৪৩০
জেনেভায় ইয়ূথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে বৈশাখী মেলা ১৪৩০

নবকণ্ঠ ডেস্কঃ রবিবার ১১ জুন সুইজারল্যান্ডের জেনেভায় যথাযোগ্য মর্যাদা ও ধুম ধামের সাথে উদযাপন করা হলো বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ১৪৩০। ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন, সুইজারল্যান্ড এর উদ্যোগে দিনব্যাপী এই বৈশাখী মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই বাঙ্গালীর ঐতিহ্যবাহী রং বেরঙের পোষাকে ও নানা ধরনের ব্যানার ও হরেক রকমের ফেস্টুন হাতে বাদ্যবাজনার তালে তালে বিপুল সংখ্যক বাঙ্গালী ও বিভিন্নদেশের নারীপুরুষ,কিশোর-কিশোরী ও শিশুদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা স্থানীর সড়ক প্রদক্ষিণ করে।

বর্নাঢ্য এই শোভাযাত্রা শেষে মিলানায়তনে বাংলাদেশের শাড়ী, চুড়ী, খেলনা, ঐতিহয়বাহী পিঠা-পুলি, ফোস্কা-চাট ও খাদ্যদ্রব্যের হরেক রকমের স্টল দর্শক ও অংশগ্রহণকারীদের জন্য খুলে দেয়া হয়। অতঃপর আনুমানিক অপরাহ্ণ ১৩.৩০ ঘটিকায় মধ্যহ্নভোজে অংশ নেন মেলার উদ্যোক্তা সংগঠন সহ অংশগ্রহনকারীগন। মধ্যাহ্নভোজ শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুইজারল্যান্ডের স্থায়ী প্রতিনিধি ও মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান। রাষ্ট্রদূত সুফিউর রহমান ইয়ূথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর এই উদ্যোগকে ভূয়সি প্রশংসা করেন এসময় তার সহধর্মীনি মিসেস শামসিয়া বেগমও উপস্থিত ছিলেন। ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন সুইজারল্যান্ডের সভানেত্রী জেবুন্নাহার খান শশী ও সংগঠনের পৃস্টপোশক ও সুইজারল্যান্ড আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শ্যামল খান এর যৌথ সঞ্চালনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভসূচনা হয়।

সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া এই সাংকৃতিক অনুষ্ঠানে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন সাদাত হোসেন, শহিদুল আলম স্বপন, গৌরিচরণ রিমি, সমিরন বড়ুয়া জিশু, রুমি বড়ুয়া, সেগুপ্ত মাহমুদ, রবিন বড়ুয়া, উৎসরী দাস, তুলি বড়ুয়া, জলি চৌধুরী, সসীম গৌরি চরন,মিলি হোসাইন, শওকত হোসেন, তানিয়া আলম, ইমরান আহমেদ আলিয়া সহ আরো অনেকে।

পৌলমী দত্তের আয়োজনে নৃত্যে অংশগ্রহণ করে ছোট বড় প্রায় ৩৫ জন শিশু শিল্পী।
শিশুদের নিয়ে একটি চমৎকার দেশীয় ফ্যাশন শোর ব্যবস্থা ও পরিচালনা করেন শশী খান।
শেষঅপরাহ্ন ১৭.৩০ ঘটিকায় আবার জমবে মেলা বটতলা হাটখোলা গান ও নিত্যৃর তালের মাঝে মনোজ্ঞ এই সাংকৃতিক অনুষ্ঠান মালা সমাপ্ত হয়।

আকর্ষনীয় র‍্যাফেল ড্রর ও হরেক রকমের ১০টি পুরস্কার এবং অংশগ্রহণকারী শিশু শিল্পীদের মাঝে প্রশংসা পত্র প্রদান করেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. আলামিন প্রামানিক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রথম সচিব কামরুল ইসলাম, সংগঠনের পৃষ্ঠপোষক আনোয়ারুল আজম মজুমদার শাহীন এবং সভানেত্রী শশী খান। রাফেল ড্রর প্রথম পুরস্কার জিতে নেন কণ্ঠশিল্পী গৌরি চরন রিমি।

দিনব্যাপী এই অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত প্রবাসী বাঙ্গালী পরিবার পরিজন শিশু-কিশোর-কিশোরী ও নানা বয়সের প্রবাসীরা সপরিবারে-সবান্ধবে এই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সহযোগীতা ও অংশ নেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জামাদার, মোহাম্মদ মহসিন, আইয়ান জুনায়েদ, তারেক আল মাহমুদ সহ সুইজারল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীরা।

 

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.