
নবকণ্ঠ ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ফ্রান্সেও চলছে নানা কর্মসূচি। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকার সমর্থনে ফ্রান্সে বসবাসরত সিলেটবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক সভা।
রাজধানী প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে রোববার এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা আনোয়ারুজ্জামানের নির্বাচিত হওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, সিলেট শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার জন্য আনোয়ারুজ্জামানের বিকল্প নেই। এছাড়াও সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি শহর হিসেবে গড়ে তুলতে তাঁকেই প্রয়োজন।
এ সময় তারা আগামী ২১শে জুন নৌকা মার্কায় আনোয়ারুজ্জামানকে বিজয়ী করার আবেদন জানান এবং, আনোয়ারুজ্জামান নির্বাচিত হলে সারা বিশ্বে সিলেট বাসিসহ বাংলাদেশীদের মুখ আরও উজ্জ্বল হবে বলে আশা প্রকাশ করেন।
এসময় বক্তারা বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতেও আনোয়ারুজ্জামানকে বিজয়ী করা দরকার।”
ফ্রান্স আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
দিলওয়ার হোসেন কয়েছ’র সভাপতিত্বে সভা পরিচালনা করেন যৌথভাবে ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ফয়ছল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সেলু।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি সুব্রত ভট্টাচার্য শুভ,ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সালেহ আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন , সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ জুবের, সাইদুর রহমান সাঈদ, সালেহ আহমদ ,বিলাল আহমদ
মনসুর আহমদ , কামরুল হাসান সেলিম ,ইকবাল হোসেন সুমন,জয়নুল আহমেদ প্রমুখ।
আওয়ামী লীগ কর্তৃক মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা এখন সিলেটে অবস্থান করছেন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
