নবকণ্ঠ ডেস্কঃ গত ২৫ আগষ্ট সিডনি সময় বিকাল ৫ ঘটিকায় লাকেম্বা লাইব্রেরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, অস্ট্রেলিয়ার শাখার উদ্যোগে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মশিউর রহমান তুহিন ও পরিচালনা করেন সদস্য সচিব মো: জাহিদুর রহমান।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক( যুগ্ন সম্পাদক পদ মর্যাদা) মোহাম্মদ অমি ফেরদৌস। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) অস্ট্রেলিয়া শাখার সভাপতি এ এফ এম তাওহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রনি। এছাড়াও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ন আহবায়ক খাজা দাউদ হোসেন, আহসান হাবিব, মোস্তাফিজুর রহমান লাভু, ওয়ারিছ মাহমুদ, মোহাইমেন মিশু, পবিত্র বড়ুয়া। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন খাদিজা রূপম, আজিজুন নাহার, আব্দুর রহিম, রুমান আহমেদ, মিঠু বেপারী, মোঃ নূর আলম, আব্দুল হান্নান, মোঃ নুরুল হুদা, তানিম, আক্তার উজ জামান সহ আরো অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। বক্তরা বিশেষ ভাবে উল্লেখ করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তাই দলের আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখে সকলকে কাজ করে যাওয়ার আহব্বান করেন।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

