পটুয়াখালীতে জামায়াতপন্থি আইনজীবীদের উপর বিএনপির হামলা

পটুয়াখালীতে জামায়াতপন্থি আইনজীবীদের উপর বিএনপির হামলা

নবকণ্ঠ ডেস্কঃ পটুয়াখালী বার এসোসিয়েশনের নির্বাচনে জামায়াত সমর্থিত আইনজীবীদের মনোনয়ন ফরম কিনতে বাঁধা ও হামলার অভিযোগ উঠেছে বিএনপি পন্থী আইনজীবীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ ফেব্রুয়া‌রী ) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করতে গেলে জামায়াত পন্থী আইনজীবীদের ওপর হামলা ও মনোনয়ন পত্র ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে।

হামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর(পিপি) ও জামায়াত নেতা এডভোকেট রুহুল আমিন, পৌর জামায়াতের ৬নং ওয়ার্ডের সহ-সভাপতি এডভোকেট মো. মহিউদ্দিন ও জামায়াত কর্মী গাজী মোহাম্মদ হুমায়ূন কবির আহত হন। এরমধ্যে গুরুতর আহত এডভোকেট রুহুল আমিনকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানাগেছে, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ফরম ক্রয় ও দাখিলে দিন ধার্য ছিল। দুপুর ১২টার পর পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নাজমুল আহসান, আহত পিপি রুহুল আমিন সহ ৯ জন আইনজীবী ফরম ক্রয় ও দাখিলের জন্য আইনজীবী সমিতির ভবনে উপস্থিত হয়। এসময় বিএনপি সমর্থীত আইনজীবী কালাম ওরফে জাসদ কালাম, অ্যাডভোকেট শরীফ সালাউদ্দিন, মাহাবুবুর রহমান সুজন, এডভোকেট আরিফুর রহমান রিয়াজ সহ বিএনপির সমর্থীত অন্তত ৫০ জন আইনজীবী ফরম ক্রয় বাঁধা দেয় এবং তাদের উপর হামলা চালায়।

উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আজ (১১ ফেব্রুয়ারী) সকাল ১১টা থেকে বিকাল ৩ পর্যন্ত ৯ টি পদে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ সময় ছিল। এতে জামায়াত সমর্থিত জেলা ল ইয়ার্স কাউন্সিল উক্ত ৯ টি পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে ৬ টি পদে মনোনয়নপত্র বিক্রি করে নির্বাচন কমিশন। তবে বাকি তিনটি পদ, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সদস্য পদে মনোনয়ন চাইলে জামায়াত সমর্থিত ল ইয়ার্স কাউন্সিল আইনজীবীদের উপর হামলা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা।

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.