নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং সেখান থেকে স্নাতক শেষ করা বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স (বিএসএফ) ২০২৫–২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সায়েন্স-পো থেকে কর্পোরেট স্ট্র্যাটেজিতে মাস্টার্স করা সাইফুল আলম সবুজ। সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন নূর জাহান শরীফা পূর্ণতা, যিনি বর্তমানে আইএফএ প্যারিসে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এসিলভ-এ সাইবার রেজিলিয়েন্সে মাস্টার্সরত তোফাজ্জল হোসেন রাসেল। মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন সরবোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক চৌধুরী আল ফারাবী, যিনি বর্তমানে প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে মাস্টার্স করছেন।
প্রধান সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন ঢালিয়া নিশাত, যিনি সরবোন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। কোষাধ্যক্ষের পদে রয়েছেন সৈয়দ মোহাম্মদ শাহ মোস্তফা তাশফিন, যিনি গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্পন্ন করে বর্তমানে এসিলভ-এ সাইবারসিকিউরিটি ও ক্লাউড কম্পিউটিংয়ে মাস্টার্স করছেন।
এছাড়া প্রশাসন, পরিকল্পনা, তথ্যপ্রযুক্তি, অনুষ্ঠান, আউটরিচ, শিক্ষা ও ছাত্রকল্যাণবিষয়ক সচিব এবং ডেপুটি সচিবসহ আরও অনেক পদে শিক্ষার্থীরা দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সরবোন বিশ্ববিদ্যালয়, প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়, সায়েন্স-পো, এপিটা, গ্রেনোবল আল্পস বিশ্ববিদ্যালয়, প্যারিস ননতের বিশ্ববিদ্যালয় ও বোর্গোন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব রয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএসএফ ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা, ইন্টার্নশিপ ও ভিসা সংক্রান্ত দিকনির্দেশনা এবং ফরাসি সমাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে। ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় সংগঠনটি প্যারিসে আইফেল টাওয়ারের নিকটে বীর হাকিম ব্রিজসহ রিপাবলিক, বাস্তিল ও নেশন চত্বরে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে, যা লিবারেশন ও ওয়েস্ট-ফ্রান্সসহ প্রধান ফরাসি গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
নতুন কমিটি তাদের ঘোষণায় জানিয়েছে, ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে আউটরিচ ও সাংস্কৃতিক কার্যক্রমের বিস্তৃতি ঘটানো এবং ফ্রান্সসহ সমগ্র ইউরোপে বিশ্ববিদ্যালয় ও পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে শিক্ষার্থী-নেতৃত্বাধীন শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।
২০২৫–২৬ মেয়াদের নির্বাহী কমিটি
১. সভাপতি: সাইফুল আলম সবুজ (মাস্টার, কর্পোরেট স্ট্র্যাটেজি, সায়েন্স-পো)
২. সহ-সভাপতি: নূর জাহান শরীফা পূর্ণতা (ব্যাচেলর, ফ্যাশন ডিজাইন, আইএফএ প্যারিস)
৩. সাধারণ সম্পাদক: তোফাজ্জল হোসেন রাসেল (মাস্টার, সাইবার রেজিলিয়েন্স, এসিলভ)
৪. প্রধান সমন্বয়কারী: ঢালিয়া নিশাত (মাস্টার, কম্পিউটার নেটওয়ার্ক, সরবোন বিশ্ববিদ্যালয়)
৫. কোষাধ্যক্ষ: সৈয়দ মোহাম্মদ শাহ মোস্তফা তাশফিন (মাস্টার, সাইবারসিকিউরিটি অ্যান্ড ক্লাউড কম্পিউটিং, এসিলভ)
৬. মুখপাত্র: চৌধুরী আল ফারাবী (মাস্টার, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়)
৭. প্রশাসক: মিজানুর রহমান (মাস্টার, সাইবার রেজিলিয়েন্স, এসিলভ)
৮. পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক: মো. শামীম বিন শহীদ (মাস্টার, হেলথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বোর্গোন বিশ্ববিদ্যালয় ইউরোপ)
৯. তথ্যপ্রযুক্তি সম্পাদক: মো. শাকিল চৌধুরী (মাস্টার, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এপিটা)
১০. ইভেন্ট ও লজিস্টিকস সম্পাদক: সেলিম হোসেন (মাস্টার, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এপিটা)
১১. আউটরীচ ও ক্যাপাসিটি বিল্ডিং সম্পাদক: মো. ইমরান হোসেন (মাস্টার ইন বিআইএম, সরবোন ও এরাসমাস যৌথ মাস্টার)
১২. শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: ওয়ালিদ ইসলাম (মাস্টার, সাসটেইনেবল ম্যানেজমেন্ট, বোর্গোন বিশ্ববিদ্যালয় ইউরোপ)
১৩. ছাত্র কল্যাণ সম্পাদক: সাদমান তামজিদ হোসেন (মাস্টার, ফিজিক্স-পিপিএম, সরবোন বিশ্ববিদ্যালয়)
১৪. উপ-ছাত্র কল্যাণ সম্পাদক: মো. রাশাদুল ইসলাম (মাস্টার, ট্রান্সপোর্টেশন অ্যান্ড এনার্জি, ইনসা উত-দ্য-ফ্রান্স)
১৫. সদস্যপদ সম্পাদক: রিহান তাহমিদ রায়হান (মাস্টার, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইএসসিই)
১৬. কমিউনিটি এনগেজমেন্ট সম্পাদক: ফারজানা রশনি অনন্যা (মাস্টার, ইনোভেটিভ ড্রাগস, বোর্গোন বিশ্ববিদ্যালয় ইউরোপ)
১৭. নির্বাহী সদস্য: মুইন সরকার (এমবিএ, ফ্যাশন অ্যান্ড লাক্সারি ম্যানেজমেন্ট, কলেজ দে প্যারিস)
১৮. নির্বাহী সদস্য: ওবায়দুল হক শাহিন (মাস্টার, পলিটিক্যাল সায়েন্স, প্যারিস ননতের বিশ্ববিদ্যালয়)
১৯. নির্বাহী সদস্য: ইভা অধিকারী (মাস্টার, কন্ট্রোল সিস্টেমস অ্যান্ড আইটি, গ্রেনোবল আল্পস বিশ্ববিদ্যালয়)
২০. নির্বাহী সদস্য: হাসনাত বিন সাঈদ (মাস্টার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এপিটা)
২১. নির্বাহী সদস্য: মো. তানভীর আহমেদ (মাস্টার, পারচেজিং অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্যারিস বিজনেস স্কুল)
২২. নির্বাহী সদস্য: মো. আজহারুল ইসলাম ইমন (মাস্টার, বিজনেস ইঞ্জিনিয়ারিং, মপলিয়ের বিশ্ববিদ্যালয়)
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।.

