bd-recalled-dipmats-ind

কলকাতা ও ত্রিপুরায় কূটনীতিক প্রত্যাহার করল ঢাকা

নবকণ্ঠ ডেস্কঃ ভারতের ত্রিপুরায় নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতায় নিযুক্ত ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরেআফুল রহমানকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। সেখানে সম্প্রতিক সময়ে ঘটা কিছু উদ্বেগজনক পরিস্থিতিতে খুবই সংক্ষিপ্ত নোটিশে ঢাকায় যোগদানের নির্দেশ দেয়া হয়।

এর আগে সোমবার ভারতে আগারতলায় ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামক একটি প্রতিক্রিয়াশীল সংগঠনের নেতৃত্বে একদল লোক হাইকমিশন প্রাঙ্গণে প্রবেশ করে বিক্ষোভ ও হামলা করেন। এসময় সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে।

এ পরিস্থিতিতে ত্রিপুরা ও কলকাতায় নিযুক্ত বাংলাদেশি কূটনীতিকদের অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরত যাওয়ার নির্দেশ দেয়া হয়। ২৪ ঘণ্টার নোটিশে সাড়া দিয়ে ইতোমধ্যে তারা ঢাকায় যোগদান করেছেন বলে জানা গেছে। বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো এবং কুশপুত্তলিকা দাহ করার মতো ঘটনার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এতে বাংলাদেশের প্রতিনিধি শূন্য হয়ে পড়েছে কলকাতা ডেপুটি হাইকমিশন। তবে ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

গত ২৮ নভেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে ওই হামলায় হাই কমিশনে পতাকা টাঙানোর পুল ভাঙচুর করা হয় এবং আগুন দেয়া হয় জাতীয় পতাকায়। এর পরপরই অন্তর্বর্তী সরকার ওই হাই কমিশনের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.