bd-members-reception-by-fcb

ফ্রান্স ক্রিকেট বোর্ড’র বাংলাদেশি সদস্যদের প্যারিসে সংবর্ধনা প্রদান

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্স ক্রিকেট বোর্ডে নির্বাচিত ছয় বাংলাদেশি সদস্যকে সংবর্ধনা প্রদান করেছে প্যারিস থেকে পরিচালিত অনলাইন আমাদের কথা। প্যারিসের স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন

অনুষ্ঠানে সংবর্ধিত ফ্রান্স ক্রিকেট বোর্ডের নির্বাচিত বাংলাদেশী সদস্যদ’র কাছে “প্রত্যাশা ও পরামর্শ” শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে ফ্রান্সের বাংলাদেশি বিভিন্ন ক্রিকেট ক্লাব সংশ্লিষ্ট ও ক্রীড়ানুরাগিরা তাদের মতামত তুলে ধরেন।

আমাদের কথা সম্পাদক লুতফুর রহমান বাবু,র পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন ফ্রান্সে বসবাসরত বিভিন্ন ক্রিকেট ক্লাবের কর্মকর্তা ও কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা। ফ্রান্স ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট প্রভু বালান বাংলাদেশী ক্রিকেট ক্লাবগুলোর প্রসংশা করেন। তিনি তার বক্তব্যে ফ্রান্স ক্রিকেটের সম্প্রসারনে বাংলাদেশীদের ভুমিকা তুলে ধরেন।

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে ব্যাবসায়ী নেতা সাত্তার আলী সুমন বলেন ফ্রান্সে ক্রিকেটকে ফরাসীদের কাছে জনপ্রিয় করে তুলতে শাহ গ্রুপ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্টানের শেষ পর্বে ক্রিকেট বোর্ডের নির্বাচিত সদস্যদের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।

সংবর্ধিত ৬ বাংলাদেশী হলেন- জুবায়ের আহমেদ, ফাতেমা খাতুন , মোহাম্মদ আজিজুল হক সুমন , ফাতেমা সরকার,রোজলিন গোমেজ, সোনিয়া জামান ।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *