প্যারিসে উদযাপিত হলো বাংলার মেলা

প্যারিসে উদযাপিত হলো বাংলার মেলা

নবকণ্ঠ ডেস্কঃ হাজার হাজার প্রবাসীদের উপস্থিতিতে প্যারিসে উদ্‌যাপিত হলো বাংলার মেলা। প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর আয়োজনে বাংলাদেশীদের পাশাপশি উপস্থিত ছিলো ফরাসীরাও। শোভাযাত্রা, নাচ,গান, ফ্যাশন শো ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজানো হয় দিনব্যাপী এ আয়োজন।

নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিচর্চা ধরে রাখতে দীর্ঘদিন ধরে ফ্রান্সে এমন নানা উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্স বলে জানান সংগঠনের প্রধান উপদেষ্টা সাত্তার আলী সুমন।

উৎসবে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাকিল সরকারের প্রণবন্ত উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মাহিলা ক্রিকেট বোর্ডের সদস্য ফাতেমা খাতুন, এমা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ দেব, বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মেলা উপলক্ষে বিভিন্ন প্রকার পন্যের ষ্টল বসে রিপাবলিক চত্বরে।

মেলায় মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী দিনাজ জাহান মুন্নি, লাবনী রিজ, হাসি রানী, মিষ্টি বিশ্বাস ও স্থানীয় শিল্পিরা।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.