ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপণ

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপণ

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপণ
ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপণ

নবকণ্ঠ ডেস্কঃ প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২-তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংষ্কৃতিক সংগঠনের নেতা-কর্মীবৃন্দ, সাংবাদিক ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বাংলাদেশী শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

এদিন উপলক্ষ্যে নব নিযুক্ত রাষ্ট্রদূত জনাব খন্দকার এম তালহা দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত সহযোগে জাতীয় পতাকা উত্তোলন করেন। অতঃপর, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বাংলাদেশি কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে দূতাবাসে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন মান্যবর রাষ্ট্রদূত।

এরপর জাতির পিতার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তিতে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এ দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন এবং আলোচনা অনুষ্ঠানে আলোচকগণ দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন।

শুরুতে রাষ্ট্রদূত তালহা তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সেই সাথে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় এবং বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক মুক্তিতে জাতির পিতার সংগ্রাম এবং ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এসময় তিনি শিশুদের জাতির ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎসাহ দিয়ে বক্তব্য প্রদান করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে ছিল চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন। রাষ্ট্রদূত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন এবং শিশু-কিশোরদের সাথে নিয়ে কেক কাটেন। অনুষ্ঠানের শেষ পর্বে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপণ অনুষ্ঠান শেষ হয়।

 

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.