স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে ফ্রান্সে বিসিএফ ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট

স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে ফ্রান্সে বিসিএফ ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট

স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে ফ্রান্সে বিসিএফ ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট
স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে ফ্রান্সে বিসিএফ ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট

নবকণ্ঠ ডেস্কঃ ‘স্বাধীনতার ৫০ বছরপূর্তি’ উপলক্ষ্যে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২’। গত রোববার ২০ মার্চ থেকে শুরু হয়ে দু’দিন ব্যাপী এ টুর্ণামেন্টের প্রাথমিক স্তর শেষ হয়। বাকী আছে সেমিফাইনাল ও ফাইনাল।

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকন্ঠে ববিনি অঞ্চলে পাশাপাশি দুটো মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে ৯ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ১২ টি দলের মধ্যে নক আউট পদ্ধতির খেলায় ৬টি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

অংশ গ্রহনকারী দলগুলো হলো, FC Paris, Hoche Power, Young Star, Eleven Warriors, CTG Kings এবং Mogla Bazar. কোয়ার্টার ফাইনাল পর্বে জয়ী হয়ে সেমিফাইনালে উন্নীত হওয়া দলগুলো হলো, FC Paris, Young Star, Eleven Warriors এবং Mogla Bazar. আগামী ২৭ মার্চ সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

শুরুতেই টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিসিএফ এর সভাপতি এমডি নুর, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, টুর্নামেন্টের অন্যতম স্পন্সর BD Market/BD Boss এর স্বত্বাধিকারী আইয়ুব হাসান, এক্সিকিউটিভ মেম্বার ফারুক শোয়েব, মল্লিক সনি, আশরাফ বাবু প্রমুখ। খেলা দেখতে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলো। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক নয়ন মামুন এবং ফেরদৌস করিম আখঞ্জী।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ এর পুরস্কার পান যথাক্রমে কামরান (এফসি প্যারিস), সুজন(হোশ পাওয়ার), বদরুল(ইয়াং স্টার), হাসান এবং জুনায়েদ(ইলেভেন ওয়ারিয়র্স), সোলিট(চিটাগাং কিংস) ও রানা(মোগলা বাজার)।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.