কমিউনিটি উন্নয়নে দূতাবাস সবধরণের সহযোগিতা করবে - খন্দকার এম তালহা

কমিউনিটি উন্নয়নে দূতাবাস সবধরণের সহযোগিতা করবে – খন্দকার এম তালহা

কমিউনিটি উন্নয়নে দূতাবাস সবধরণের সহযোগিতা করবে - খন্দকার এম তালহা
কমিউনিটি উন্নয়নে দূতাবাসের পক্ষ থেকে সবধরণের সহযোগিতার আশ্বাস দিলেন নবনিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা

নবকণ্ঠ ডেস্কঃ তুলুজ সহ ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটি ও প্রবাসীদের সকল সমস্যা সমাধানে দূতাবাস গুরুত্বসহকারে কাজ করবে বলে আশ্বস্থ করলেন ফ্রান্সে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।

ফ্রান্সে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর প্রথম তুলুজ যান রাষ্ট্রদূত। তুলুজ শহরে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলাপকালে রাষ্ট্রদূত বলেন প্রবাসীদের সমস্যা সমাধান করে দূতাবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তিনি বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী অত্যন্ত প্রবাসী বান্দব। সরকার এর পক্ষ থেকে প্রবাসীদের পূর্ন সহায়তা প্রধানের নির্দেশ রয়েছে।

এসময় তিনি কমিউনিটি উন্নয়নে তরুণ ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। তার সাথে প্রবাসে দেশের ভাবমূর্তি ইতিবাচকভাবে তুলে ধরার আহ্বান জানান ;

বাংলাদেশ এসোসিয়েশন তুলুজ- ফ্রান্স এর আয়োজনে কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব ইস্কান্দার আলীর সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন এহসান আহমদ টিটু। অনুষ্ঠানের শুরুতেই তুলুজ প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা তুলে ধরেন বাংলাদেশ এসোসিয়েশন তুলুজ- ফ্রান্স এর সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নান্নু।

এসময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন দূতাবাসের হেড অফ চ্যান্সারি ওয়ালিদ বিন কাসেম, কমার্শিয়াল কাউন্সিলর দিলারা বেগম।

এসময় বক্তব্য রাখেন ফেরদৌস খান, ইমরান হোসেন, হামিদুর রহমান, আবুল কালাম, আলী হোসেন, নাজির হোসেন লিটন সুবেল আহমেদ, ফয়সাল আহমেদ, জাহাঙ্গীর হোসেন, সুমন আহমেদ, ফরহাদ হোসেন, হোসেন আহমেদ।

 

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.