
শুক্রবার মধ্য প্যারিসে ছুরিকাঘাতে হামলায় কমপক্ষে চার জন আহত হয়েছে। সন্দেহভাজন দু’জন পালিয়েছে বলে জানিয়েছে ফ্রেঞ্চ পুলিশ। সন্দেহভাজনদের ধরতে পুলিশের অভিযান চলছে।
২০১৪ সালের জানুয়ারিতে এক প্রাণঘাতী সন্ত্রাসী হামলার স্থান চার্লি এবদোর প্রাক্তন অফিসের পাশে, এই হামলার ঘটনা ঘটল। পুরাতন সেই কেইসের বিচার এখনও প্যারিস কোর্টহাউসে চলছে।
আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্যারিস পুলিশ। দু’জন সন্দেহভাজন ঘাতক “পালিয়ে গেছে”।
ফরাসী প্রধানমন্ত্রী জঁ ক্যাসটেক্স নিশ্চিত করেছেন যে তিনি প্যারিসের উত্তরে সেনে-সেন্ট-ডেনিসে যে সফর করছেন, সেখানে চারজন আহত হয়েছেন এবং এর কারণে তিনি তা বাতিল করেছেন।
নিউজ © নবকণ্ঠ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী ও নিষিদ্ধ।

