মেজর মোহাম্মদ আলী সুমনের পক্ষে প্যারিসে নির্বাচনী প্রচারণা সভা

দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মেজর মোহাম্মদ আলী সুমনের পক্ষে প্যারিসে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক দাউদকান্দি উপজেলা প্রবাসীদের উপস্থিতিতে বিশিষ্ঠ ব্যবসায়ী আল আমিন চৌধুরীর সভাপতিত্বে, নজরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন জামান সরকার, জাকির হোসেন প্রধান, শাহ আলম কিরণ, খোকন মিয়া, ইমন সরকার ,জালাল প্রধান, জুয়েল প্রধান, ইকবাল সরকার, হাবিব উল্লাহ, কামরুল হাসান , ফারুক মিয়া, মাসুদ মিয়া, রেজাউল করিম, সেলিম মিয়া সহ দাউদকান্দি উপজেলার নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন দাউদকান্দি উপজেলার জনমানুষের কল্যানে এবারের নির্বাচনে মেজর মোহাম্মদ আলী সুমনের কোন বিকল্প নেই। এলাকার ও এলাকার প্রবাসীদের অদ্যিকার আদায়ে মেজর কে নির্বাচিত করার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *