নবকণ্ঠ ডেস্কঃ পর্তুগাল প্রবাসী আমীর সোহেল সম্প্রতি শিল্প-সাহিত্য ও ঐতিহ্যের নগরী ফ্রান্সে বিশেষ সম্মাননা পেয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি, যা সাংস্কৃতিক এবং সৃজনশীল ক্ষেত্রে তাঁর অবদানের জন্য প্রদান করা হয়েছে। এই সম্মাননা প্রাপ্তির মাধ্যমে তাঁর কর্ম ও পরিশ্রমের স্বীকৃতি মিলেছে। ইউরোপের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের আয়োজনে বৈশাখী মেলায় হাজারো প্রবাসীদের সামনে এ সম্মাননা বলে দেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন।
আমির সোহেলের জীবন নানা চড়াই উৎরাই এর মধ্য দিয়ে পার হয়েছে। জীবিকার তাগিদে ২০০৫ সালে পর্তুগালে আসেন তিনি। উচ্চশিক্ষার প্রয়োজনে সাইপ্রাস ও ফ্রান্সে লেখাপড়া শেষ করে পর্তুগালে বসবাস শুরু করেন। মেধা ও পরিশ্রমের ফলে তিনি স্বল্প সময়েই সফলতা অর্জন করেন।
পর্তুগালে বসবাসের সময় আমির সোহেল প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একজন স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি পর্তুগালে অভিবাসী বাংলাদেশিদের বিভিন্নভাবে সহায়তা করে আসছেন। পাশাপাশি দেশেও অসহায় মানুষদের কল্যাণে কাজ করে অপরিসীম মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন। পর্তুগালে আসর পর থেকেই নিজেকে প্রতিষ্টা করার পাশাপাশি তখনকার সময়ের অগ্রমান বাঙালী কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত হোন। বিশেষ করে তার সমসাময়িক যারা বৈধ কাগজপত্র পেতে বিড়ম্ভবনায় ছিলেন, তাদের নানাভাবে সহযোগিতা করেন আমির সুহেল।
আমীর সোহেল পর্তুগালে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একজন উল্লেখযোগ্য সদস্য। তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় এবং বিভিন্ন ক্ষেত্রে তার সৃজনশীলতা ও দক্ষতার মাধ্যমে প্রবাসী কমিউনিটিতে বিশেষ অবদান রেখেছেন। আমীর সোহেলের এই সম্মাননা প্রাপ্তি তাঁর কাজের স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও সৃজনশীল কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
