বিশ্ববাসীর নজর রাফাতে নিবদ্ধ

বিশ্ববাসীর নজর রাফাতে নিবদ্ধ

নবকণ্ঠ ডেস্কঃ এই মুহূর্তে সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা মিলবে এই বিশেষ একটি বাক্য “অল আইজ অন রাফা”। কার্যতই ‘ট্রেন্ডিং’হয়ে গিয়েছে এটি। গোটা বিশ্বের নানা প্রান্তের মানুষ যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের রাফায় আশ্রয় নিয়ে হামলার শিকার ফিলিস্থিনিদের সমর্থনে যে পোস্ট করছে সেখানেই উল্লিখিত হচ্ছে ‘অল আইজ অন রাফা’।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, গত রোববার রাতে দক্ষিণ গাজার রাফায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ ৪৫ জন নিহত হন। আহত হয়েছেন দুই শতাধিক।

হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে ইজরায়েলকে। এমনকী মিত্র দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রও সাধারণ নাগরিকদের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছে। প্রসঙ্গত, গত সপ্তাহে রাফায় হামলা বন্ধের জন্য ইজরায়েলকে নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক আদালত। তা সত্ত্বেও হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল।

শুরুতে ইসরায়েলি সেনারা দাবি করেছিল, হামাসের ঘাঁটিতে সফল অভিযান চালানো হয়েছে। যাতে বেশ কয়েকজন হামাস কমান্ডার নিহত হয়েছেন। কিন্তু শরণার্থী শিবিরে হামলার তথ্য সামনে আসতেই নিন্দায় সরব হয় বিশ্ব।

সোমবার ইজরায়েলের পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় নেতানিয়াহু বলেন, ‘নিরীহ নাগরিকদের ক্ষতি না করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও রবিবার একটি দুঃখজনক ভুল হয়েছে। আমরা ঘটনাটির তদন্ত করছি। তারপর এই নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্বে প্রভাবশালী তারকাদের অনেকেই এই হ্যাশট্যাগ ব্যবহার করে গণহত্যা, শিশুহত্যা ও যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। এর মধ্যে আছেন প্রিয়াংকা চোপড়া, আলিয়া ভাট, কারিনা কাপুর, বরুণ ধাওয়ান, সোনম কাপুর, কঙ্কনা সেন শর্মা, নোরা ফাতেহি, ফাতিমা সানা শেখ, সামান্থা প্রভু, দিয়া মির্জাসহ অনেক বলিউড তারকা।

আরও শেয়ার করেছেন ‘ব্রিজারটন’ তারকা নিকোলা কফলান, গায়ক-গীতিকার কেহলানি, সঙ্গীতশিল্পী ডুয়া লিপা, অভিনেতা পেড্রো পাসকেল, মডেলবেলা হাদিদসহ আন্তজার্তিক অনেক তারকা।

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.