
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং কুলঞ্জ ইউনিয়ন এর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সৈয়দুর রহমানের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের গার দ্যু নর্দে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কুলঞ্জ ইউনিয়ন এর বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।
কমিউনিটি নেতা মনোয়ার হোসেন মোজাহিদ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নাজিম উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সাবেক উপদেষ্টা ইকবাল হোসেন চৌধুরী।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সাবেক সভাপতি আঙ্গুর আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সৈয়দুর নুর।
এসময় বক্তব্য রাখেন রমজান আলী, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের যুগ্মসাধারণ সম্পাদক জাবেদ হোসেন, দিরাই উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সহ সভাপতি কামাল উদ্দিন, আমির হামজা চৌধুরি, আবুল কালাম চৌধুরী, ছাত্রনেতা রাসেল আহমেদ, শাহান আহমদ চৌধুরি, মতিউর রহমান, হাবিবুর রহমান, আব্দুর রহমান, ছাত্রনেতা তামজীদ হোসেন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
