মিনহা গ্রুপ প্রীতি ফুটবল ম্যাচের চ্যাম্পিয়ান বি এফ সি লাকর্ণভ

মিনহা গ্রুপ প্রীতি ফুটবল ম্যাচের চ্যাম্পিয়ন বি এফ সি লাকর্ণভ
মিনহা গ্রুপ প্রীতি ফুটবল ম্যাচের চ্যাম্পিয়ন বি এফ সি লা কর্ণভ

মিনহা গ্রুপ আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ ও ক্লাবের মধ্যে জার্সি বিতরণ সম্পন্ন হয়েছে। ফুটবল ম্যাচের শুরুতে দুই ক্লাবের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন মিনহা গ্রুপের চেয়ারম্যান হাসান শাহ সহ কমিউনিটি নেতৃবৃন্দ।

লাকর্নভ মাঠে মিনহা গ্রুপের আয়োজনে বি এফ সি লাকর্ণভ এবং জকিগঞ্জ ঐক্য পরিষদ এর মধ্যে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্যারিসের জনপ্রিয় বাংলাদেশী ফুটবল ক্লাব বি এফ সি লাকর্ণভ ৬ গোলে পরাজিত করে জকিগঞ্জ ঐক্য পরিষদ ফুটবল ক্লাবকে। জবাবে জকিগঞ্জ একটি গোল করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জকিগঞ্জ ঐক্য পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এর পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মিনহা গ্রুপের চেয়ারম্যান হাসান শাহ।

এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা আরিফ হোসেন, রাজীব আহমদ, শ্রমিক গ্রুপের সহসভাপতি ইব্রাহিম হাসান, জকিগঞ্জ ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সদস্য কয়েছ আহমদ, বি এফ সি ফুটবল ক্লাবের উপদেষ্টা আরিফ হোসেন ইলেভেন ষ্টার ফুটবল ক্লাবের কোচ এনামুল ইসলাম, গিয়াস উদ্দিন, লিটন আহমদ, আনোয়ার হোসেন সহ কমিউনিটির নেতারা।

ফুটবল ম্যাচ পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি ফরহাদ আহমদ এবং ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন তুহিন আহমদ।

এসময় মিনহা গ্রুপের চেয়ারম্যান হাসান শাহ দুই ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.