সুইজারল্যান্ড আওয়ামী লীগের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

রোববার ২০ অক্টোবর সুইজারল্যান্ডের রাজধানী বার্নে সুইজারল্যান্ড আওয়ামী লীগের নির্বাহী পরিষদের একটি সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় এই সভায় জাতীয় বিজয় দিবস ২০১৯ উদযাপন ও জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

শুরুতেই সংগঠনের সহ-সভাপতি সদ্য প্রয়াত মুজিবুর রহমান কিরন ও প্রয়াত উপদেষ্টা আবুল বাশার এর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনায় নির্বাহী কমিটি ও উপদেষ্টা মন্ডলীর সদস্যদের সম্মতিক্রমে আগামী ২৯ ডিসেম্বর জুরিখে বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর পাশাপাশি ২০২০ সালের মার্চে অলিম্পিক শহর লুজান অথবা আন্তর্জাতিক শহর জেনেভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন এবং স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি সংগঠনকে গতিশীল করার জন্য তহবিল গঠন, নতুন সদস্য সংগ্রহ এবং সদস্যপদ নবায়ন ও সেইসাথে সংগঠনে অনুপ্রবেশকারী সনাক্তকরন নিয়ে মতামত নেওয়া হয়। আগামী বছর সংগঠনের কাউন্সিল এবং কাউন্সিলার নির্বাচন নিয়ে আগামী সভায় আলোচনার সিদ্ধান্ত নেন বক্তারা। যথা সময়েই আগামী সম্মেলনের আয়োজন করা হবে জানালেন সাধারন সম্পাদক শ্যামল খান।

আলোচনায় অংশগ্রহন ও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শেখ জহিরুল জহির, ইমরান খান মুরাদ, মোহাম্মদ মহসিন, বাবুল সরকার, ইশরাক আহমেদ নিপুন, আবুল খায়ের মনির, খলিলুর রহমান, সাবেক সভাপতি হারুণ ব্যাপারী, বর্তমান সহ-সভাপতি কারার কাউসার, নুরুল্লাহ চৌধুরী, স্বপন হাওলাদার, মিয়া সাব্বির রনি, জসিম ভুইয়া, কাজী রহিম, সোহেল আহমেদ রুবেন, গোলাম মোর্শেদ সাচ্চু, যুগ্ম সম্পাদক মাসুম খান দুলাল, শাহ্ আলম এগার, লুৎফুর রহমান খুকু, মুল্লুক সফর বিপুল, সৈয়দ গোলাম কামরুজ্জামান, রতন মিয়া বাগা, সাংগঠনিক সম্পাদক সাইদ জসিম, মিয়া লিটন, মোহাম্মদ আকবর আলী, তথ্য ও গবেষণা সম্পাদক গৌড়ী চরন সসীম, সুইজারল্যান্ড যুব লীগের সভাপতি জুয়েল মল্লিক ও সাধারন সম্পাদক লিকু রহমান।

বক্তব্য রাখেন আওয়ামী নেতা অমি রহমান পিয়াল, কাজী আসাদুজ্জামান, নজরুল জমাদার প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.