ইউনিটি টেন বেলজিয়ামের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

বেলজিয়ামের বাণিজ্যিক নগরীখ্যাত ইন্টারপানে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউনিটি টেন এর দ্বিতীয় বর্ষপূর্তি কেক কেটে পালন করা হয়েছে।

অভিজাত রেস্টুরেন্ট ওয়াল্ড কিচেন কিসেরে এ উপলক্ষে এক পুনর্মিলনী সভার আয়োজন করা হয়।

ইউনিটি টেন এর সকল সদস্য ও সদস্যাদের প্রাণবন্ত উপস্থিতি মিলন মেলায় রূপ নেয়।

অনুষ্ঠানের শুরুতে বিগত বছর কার্যক্রম পর্যালোচনা এবং আগামী বছরের পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সুস্বাদু খাবার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো সম্পূর্ণ ভিন্ন ধরণের।

আন্তরিকতা এবং ঐক্যবদ্ধ হয়ে নিজেকে সাবলম্বী করার পাশাপাশি বিদেশে বাংলাদেশকে তুলে ধরা হউক সকল প্রবাসীদের অঙ্গিকার বলেন আয়োজকরা। তারা বলেন পারিবারিক বন্ধন গড়তে পারে ইতিবাচক কমিউনিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *