
মুন্সিগঞ্জ বিক্রমপুর এর কৃতি সন্তান সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে প্যারিসের গার্দ নর্দে রয়েল ক্যাফে রেস্টুরেন্টে দোয়া মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের পূর্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইকবাল হাওলাদার রিপন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক টি এম রেজার পরিচালনায় এসময় প্রধান আলোচক ছিলেন সংগঠনের সংগঠনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক সম্পাদক মমতাজ আলো ।
এসময় সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক সাধারন সম্পাদক রুহুল আমিন আব্দুল্লাহ , মনির খান ,সাংগঠনিক সম্পাদক শেখ চঞ্চল ,বিকল্প ধারা ফ্রান্সের সভাপতি মনজুর আলম মনজু।
এসময় আরো বক্তব্য রাখেন জয় সিকদার ,অসীম গান্দি, শাহীন মোল্লা, রাসেল, এস কে শুভ,শাকিল খোরশেদ মাদবর, স্বাদ , মাহমুদুল হাসান,সুশান্ত, সালাম তালুকদার, রাসেল খান, হামিদুর রহমান, কামাল শেখ, ওমর আলী, টিপু ঢালী ,সোহাগ মহম্মদ ইসলাম, আকরাম হোসাইন, সাইফুল ইসলাম, শেখ রবিন, অপু ঢালী,নাহিদুজ্জামান, ইউনুস মোল্লা, আসুক আহমেদ খান, তানবীর সরকার শাওয়ান।
এসময় আরো উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, বিএনপি নেতা মানিক মিয়া ,শরীয়তপুর এসোসিয়েশন এর সভাপতি মোশারফ হোসেন, মো:মিলন সহ নেতৃবৃন্দ।
বক্তারা সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার স্মৃতির কথা স্মরণ করেন ও শ্রদ্ধা জানান । অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা ও অনুষ্ঠানের শেষে দোয়া করা হয়।

