ফ্রান্সে ‘ইপিএস বাংলা কমিউনিটি ইন ফ্রান্স’র দ্বি-বার্ষিক স‌ম্মেলন অনুষ্ঠিত

ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘ইপিএস বাংলা কমিউনিটি ইন ফ্রান্স’এর দ্বি-বার্ষিক স‌ম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের ক্যাথসীমার স্হানীয় একটি কনভেনশন সেন্টারে এ স‌ম্মেলন অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদীচী ফ্রান্স সংসদ সভাপতি কিরণ্ময় মন্ডল,সংঘঠক ও নারী নেত্রী হাসনাত জাহান, সংগীতশিল্পী আরিফ রানা, সাংবাদিক আবু তাহির,সংঘঠনের উপদেষ্টা প্রদীপ কুমার বড়ুয়া টিপু, কুমকুম সাইদা, মাসুক মিয়া মামুন, সাখাওয়াত হোসেন হাওলাদার প্রমুখ।অনুষ্ঠানে সবার সম্মতিতে পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে আগামী দুই বছরের জন্য এলান খান চৌধুরীকে সভাপতি, জুয়েল দাশ রয় লেলিনকে সাধারণ সম্পাদক এবং হেলাল আহমেদ সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন অর্থ ও দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, প্রচার সম্পাদক শুভাশিস গাঙ্গুলী, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম ও তপন দাস ,মিডিয়া সম্পাদক তারেক রহমান ও ইকবাল হোসাইন,সদস্য-হাসান খান,মাসুদ আল আজাদ, মনসুর আহমেদ ছুটন, দেলোয়ার হাসান আব্বিল, গোলাম রহমান পলাশ, মহিউদ্দিন খান রাফি, মেহেদী হাসান তুষার, সুরুজ মিয়া প্রমুখ।নব নির্বাচিত এলান খান চৌধুরী বলেন, ফ্রান্সে শত ব্যাস্ততার মাঝে দেশীয় সংস্কৃতিকে ফ্রান্সের বুকে তুলে ধরা সহ নানা ধরণের ইভেন্টের আয়োজন করা, প্রবাসীদের কল্যানে নিজেকে নিয়োজিত রেখে সেবামূলক কাজ করা সহ সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.