শিশুদের যৌন হয়রানির এক হোতার সাথে সম্পর্কের অভিযোগ ওঠায় প্যারিসের একজন ডেপুটি মেয়র পদত্যাগ করেছেন গত বৃহষ্পতিবার।
পুরষ্কার বিজয়ী লেখক গ্যাব্রিয়েল মাৎজ্নেফ-এর একটি শিশু ধর্ষনের ঘটনায় তার সাথে যোগসাজস থাকার অভিযোগে ডেপুটি মেয়র ক্রিস্তোফ গিরাল্ড এর বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ উঠলে তিনি পদত্যাগ করেন।
পদত্যাগকারী ক্রিস্তোফ গিরাল্ড সদ্য পুনঃনিয়োগ পেয়েছিলেন আন্নে হিদালগো’র অধীনে। নতুন করে নিয়োগ পাওয়া ডেপুটিদের মধ্যে তিনি একজন।
গত মার্চ মাসে শিশু ধর্ষক গ্যাব্রিয়েল মাৎজ্নেফ এর সাথে যোগসাজস থাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় গিরাল্ড-কে।
গিরাল্ড অবশ্য ভিন্ন সুরে এএফকে বলেছেন, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন কারন, যে বিষয়ের অস্তিত্ব নেই তা নিয়ে তার জীবন ধ্বংস হোক তা তিনি চান না, এবং এ বিষয়ে নিজেকে নির্দোষ প্রমান করারও প্রশ্নই ওঠে না।
ভ্যানেসা স্প্রিঙ্গোরা নামে এক নারী মাৎজ্নেফের বিরুদ্ধে শিশু ধর্ষনের অভিযোগ আনার পর থেকে বিরোধী দলীয় সসদ্য ও নারীবাদী কয়েকটি গ্রুপ ৬৪ বছর বয়সী গিরাল্ডের পদত্যাগের দাবীতে সোচ্চার হয়ে ওঠে। বলা হয়ে থাকে এই শিশু-ধর্ষক লেখকের সাথে ডেপুটি মেয়েরের ঘনিষ্ট যোগসাজস রয়েছে।
স্প্রিঙ্গোরার প্রসিদ্ধ বই ‘কনসেন্ট”-প্রকাশিত হবার পরদিনই মাৎজ্নেফ এর বিরুদ্ধে শিশু ধর্ষনের একটি তদন্ত শুরু করেন প্রসেকিউটররা। ঐ লেখক কে আগামী বছর কোর্টে তোলার কথা রয়েছে।
তার বিরুদ্ধে প্রায় একই অভিযোগ এনেছেন আরেক নারী!
সেই সময়, ১৯৮৬ এবং ৮৭ সালে প্যারিস সরকারের কালচারাল এফেয়ারের দায়িত্বে থাকা গিরাল্ড ছিলেন একজন সিনিয়র এক্সেকিউটিভ, যখন ডিজাইন হাউজের মাধ্যমে অর্থ সাহায্য পেতেন গ্যাব্রিয়েল মাৎজ্নেফ।
হিদালগো’র টিমের একজন সদস্য অবশ্য গিরাল্ডের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ‘সাহসী’ বলে মন্তব্য করেছেন।
[Copyright@Nobokontho.com DMCA protected]

