শর্তসাপেক্ষে বিদেশী পর্যটকদের জন্য উন্মুক্ত হল ফ্রান্স

শর্তসাপেক্ষে বিদেশী পর্যটকদের জন্য উন্মুক্ত হল ফ্রান্স

শর্তসাপেক্ষে বিদেশী পর্যটকদের জন্য উন্মুক্ত হল ফ্রান্স
শর্তসাপেক্ষে বিদেশী পর্যটকদের জন্য উন্মুক্ত হল ফ্রান্স

জুনের নয় তারিখ থেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ফ্রান্সের পর্যটন খাত খুলে দেয়া হচ্ছে। টিকাগ্রহনকারী ইউরোপীয় নাগরিকদের জন্য কোভিড টেস্ট এর বাধ্যবাধকতা তুলে নেয়া হচ্ছে। পাশাপাশি বিশ্বের বেশির ভাগ দেশের টিকাগ্রহনকারী নাগরিক ছাড়াও যুক্তরাষ্ট্র সহ আরো কয়েকটি গ্রিন জোন ভুক্ত দেশের যাত্রীদের জন্য কোভিড নেগেটিভ সনদ থাকা সাপেক্ষে পর্যটন উন্মুক্ত করতে যাচ্ছে ফ্রান্স সরকার।

এপি’র খবর অনুযায়ী, দেশ সমূহকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। এতে রেড জোন ভুক্ত হয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল সহ ১৬ টি দেশ। রেড জোনের যাত্রীদের ফ্রান্সে প্রবেশ করতে অনেক কড়াকড়ির সম্মুখীন হতে হবে। ফ্রান্স ভ্রমনের জন্য জরুরী বাধ্যবাধকতার প্রমান দেখানো ছাড়াও অবস্থানকালীন অনেক নিয়ম নীতি মেনে চলতে হবে।

ইউরোপের বাইরেরর বেশীর ভাগ দেশকে অরেঞ্জ জোন ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে নতুন ট্রাভেল রুল-বুক প্রকাশ করেছে ফরাসী সরকার। নিয়মানুসারে বাংলাদেশ পড়েছে অরেঞ্জ জোনে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ অরেঞ্জ জোনের ভ্যাক্সিন গ্রহনকারী যাত্রীদের কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা থাকছে না। সেই সাথে ভ্রমনের জন্য জরুরী কারণ প্রমান করতে হবে না। তবে তাদের সর্বোচ্চ ৭২ ঘন্টা আগে করা কোভিড নেগেটিভ টেস্ট অথবা সর্বোচ্চ ৪৮ ঘন্টা আগে করা কোভিড নেগেটিভ এন্টিজেন টেস্ট এর সনদ বহন করতে হবে।

অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইসরাইল, জাপান, লেবানন, নিউ জিল্যান্ড এবং সিঙ্গাপুর সহ ৭টি গ্রিন জোনের যাত্রীদের ভ্যক্সিন গ্রহন করার প্রমান থাকলে কোনো পরীক্ষার সম্মুখীন হতে হবে না।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.