
ফ্রান্স প্রবাসী সিলেটের ফেঞ্চুগঞ্জ নিবাসী প্রবীন ব্যক্তি সাবেক ইউনিয়ন মেম্বার হাজি মোহাম্মদ সাইদুর রহমানের দ্বিতীয় ছেলে প্যারিসের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাইফুদ্দিন (৫২) অসাবধানতাবসত ট্রেনের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাতজনিত কারনে GARE DE GARGES -SARCELLES এ ২৮/০৫/২০২১ তারিখে সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় শেষ নিঃশাস ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এ ঘঠনার সত্যতা নিশ্চিত করেছেন মরহুমের ভগ্নিপতি আলী আশরাফ মাসুম, নাসির উদ্দীন দলা, ফয়সাল আহমেদ এবং মোহাম্মদ শাহজামাল।
মৃত্যুকালে উনি স্ত্রী ও পাঁচ কন্যাসন্তানসহ প্যারিসে অনেক আত্মীয় -স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
