
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ছাড় দিলো ফ্রান্সের সর্বপ্রথম অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান ইজিবাজার।
সম্পূর্ণ বিনা চার্জে ফ্রান্সজুড়ে প্যারিস সহ দূর দূরান্তের শহরগুলোতে ক্রেতার দরজায় পণ্য পৌঁছে দেয় ইজিবাজার। পবিত্র রমজান উপলক্ষ্যে সরবত, মিষ্টান্ন, খেজুর সহ একাধিক পন্যে বিশেষ ছাড় দিয়েছে করোনাজুড়ে বাংলাদেশী কমিউনিটিকে সেবা দিয়ে আসা এ প্রতিষ্ঠান।
ইজিবাজারের ছাড় দেয়া আইটেমগুলোর মধ্যে রয়েছে, ইফতারীর অপরিহার্য অংশ শরবতের জন্য চির পরিচিত রুহ আফজার প্রতি লিটার ৩.৪৯ ইউরো, রুই মাছ প্রতি কেজি ৩.৪০ ইউরো, ইলিশের প্রতিকেজি ১৩.৫০ ইউরো, কালো চানা বুট প্রতিকেজি ২.৪৯ ইউরো (পাঁচ কেজিতে এক কেজি ফ্রি), মুড়িতে প্রতি কেজি ৪.৫০ ইউরো (প্রতি দুই কেজি তে ৫০০ গ্রাম ফ্রি)। এছাড়াও অন্যান্য দ্রব্য কেনাকাটায় ইলিশ মাছ ফ্রি সহ বিশেষ ছাড়ের অফার চলছে।
সাধারণত পবিত্র রমজান উপলক্ষ্যে প্রতিযোগিতা করে দ্রব্যমুল্য বাড়ানোর একটি প্রবনতা দেখতে পাই আমরা, এক্ষেত্রে বিশেষ ছাড় দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপনে এগিয়ে গেলো ইজিবাজার- উল্লেখ করে ক্রেতা সাধারণ স্বস্তি প্রকাশ করে জানান, এ উদ্যোগের ফলে তারা খুশী। অন্যেরা এভাবে সকলে এগিয়ে আসলে সাধারন ক্রেতাদের সাশ্রয় হবে ও কেনাকাটায় স্বস্তি ফিরে আসবে।
দৃষ্টিভঙ্গি বদলানো প্রয়োজন, উল্লেখ করে ক্রেতারা বলেন, বিদেশের বুকে রমজানে সারাদিন রোজার পর বাসায় ফিরে ইফতারে দেশীয় শরবত ও অন্যান্য দেশী খাবারের আয়োজন পেলে সেটি বেশ আনন্দদায়ক।
প্রসঙ্গত, ইজিবাজার ফ্রান্সে সর্ব প্রথম অনলাইন পন্য সামগ্রী কেনাকাটার একটি বড় প্রতিষ্ঠান। ক্রেতারা তাদের মনমতো পন্যের অর্ডার দেয়ার পর বাসায় বসেই অল্প সময়ে পন্য পেয়ে যান। ইল দ্য ফ্রান্সে এক্সপ্রেস সার্ভিস ছাড়াও ইজিবাজার ফ্রান্সের বাংলাদেশী অধ্যুষিত প্রায় প্রতিটি শহরে বিনা চার্জে রিমোট সার্ভিসের আওতায় পণ্য পৌঁছে দিচ্ছে ইজিবাজার।
