মহসিন উদ্দিন খান লিটনের মাগফেরাত কামনায় প্যারিসে দোয়া মাহফিল

ফ্রান্স আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক প্রয়াত মহসিন উদ্দিন খান লিটনের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের লা চ্যাপেল এলাকায় বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে দোয়া মাহফিলের শুরুতে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করতে গিয়ে ফ্রান্স আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ বলেন ফ্রান্স আওয়ামী লীগ একজন ব্যক্তিত্ববান রাজনীতিবিদ কে হারালো।

ঢাকা বিভাগ এসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে ফ্রান্স আওয়ামী লীগ , ফ্রান্স বিএনপি সহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ এসোসিয়েশন এর সভাপতি শেখ মোহাম্মদ শাহজাহান সারু,সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, ঢাকা বিভাগ এসোসিয়েশন এর উপদেষ্টা শাহজাহান রহমান,আয়েবা সাধারণ সম্পাদক কাজী এনায়েত উল্লাহ , ঢাকা বিভাগ এসোসিয়েশন উপদেষ্টা কাজী আমিনুর রহমান,ফ্রান্স আওায়ামী লীগ ভার পাপ্ত সভাপতি এম এ কাশেম, ভার পাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেইন কয়েস , ফ্রান্স বি এন পির সাবেক সভাপতি আহসানুল হক বুলু , ফ্রান্স আওায়ামী লীগ এর সহ সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, সুনাম উদ্দিন খালিক ,জসিম উদ্দিন ফারুক ,শুভ্রত ভট্টাচার্য শুভ , মুতালেব খান। ফ্রান্স আওয়ামী লীগ এর উপদেষ্টা নাজিমুদ্দিন আহমদ , মিজান চৌধুরী মিন্টু , যুগ্ন সম্পাদক নজরুল চৌধুরী, নগর আওায়ামী লীগ সভাপতি সাইফুল খান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন লিটন বঙ্গবন্ধুর আদর্শের একজন সাহসী সৈনিক ছিলেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মহসিন উদ্দিন খান লিটন ১০ জুলাই রাত ২টায় ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.