
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির আপনজন মুন্সিগঞ্জ বিক্রমপুরের কৃতি সন্তান মরহুম মনির খান স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুন্সিগন্জ বিক্রমপুর এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে মুন্সিগঞ্জ বিক্রমপুরের প্রবাসীরা ছাড়াও বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুন্সিগন্জ বিক্রমপুর এসোসিয়েশনের সভাপতি ইকবাল হাওলাদার রিপন এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক টি এম রেজা,র পরিচালনায় এসময় মনির খান কে স্মরণ করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক চঞ্চল।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান সরকার, উপদেষ্টা আতাউর সরকার,এম এ মান্নান,মমতাজ আলো ,বদিউজ্জামান আক্কাস ,আবদুল্লা আল মামুন,মন্জু।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ ফ্রান্সের সভাপতি সাজাহান সারু ,উপদেস্টা মন্ডলির সভাপতি শাহজাহান রহমান,শামিম , ফ্রান্স বি এন পির সাবেক সভাপতি আহসানুল হক বুলু, সিরাজুল ইসলাম।
আরো উপস্থিতি ছিলেন আমরা জিয়ার সৈনিক ফ্রান্সের ভারপ্রাপ্ত সভাপতি জিএম মিল্টন কিবরিয়া,লাভলু ,মোতালেব ,কাজল ,রেজাউল করিম,জাহিদ রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতারা।
এসময় নেতৃবৃন্দ বলেন মনির খান ছিলেন একজন সৎ নির্ভিক সমাজকর্মী। আলোচনা সভা শেষে মনির খান এর মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়।

