
শোকাহত নেতাকর্মী ও সাধারণ প্রবাসীরা বেনজির আহমদ সেলিমকে শেষশ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে ভিড় জমান প্যারিসের ওভারবিলা মসজিদে। প্রিয় নেতাকে এক নজর শেষ দেখার আকুতি ছিল সবার চোখে।
প্যারিসের ওভারবিলা মসজিদে জানাজার নামাজে ফ্রান্স আওয়ামীলীগ ও ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির শতশত প্রবাসী উপস্থিত ছিলেন।
সকলে শেভরন বধূ হাসপাতালে বাংলাদেশের জাতিয় পতাকা ও বাংলাদেশ আওয়ামী লীগ এর পতাকা দিয়ে মরহুম বেনজির আহমদ সেলিম এর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেইন।
এসময় উপস্থিত ছিলেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম , সাধারণ সম্পাদক মুজিবুর রহমান , ফ্রান্স আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম , ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস, প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন , সহ সভাপতি মোহামদ আবুল কাশেম , বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি লতিফ শহিদুল হক, ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাবেক প্রচার সম্পাদক খোকন শরীফ,আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ,মুক্তিযুদ্ধা এনামুল হক , মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী , ইকবাল হাশমি, সুনাম উদ্দিন খালিক , সালেহ আহমদ চৌধুরী, মিজান চৌধুরী মিন্টু , মঞ্জুরুল হাসান সেলিম , জাকির ভূঁইয়া , সাহেদ আলী , সহ ফ্রান্স আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ।
পরে রাষ্ট্রদূত সহ ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দ শোক বইতে শোক জানিয়ে স্বাক্ষর করেন ।
শেভরন বধূ হাসপাতালে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় পরে প্যারিসের ওভারবিলা মসজিদে দুটি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় ভারাক্রান্ত মন নিয়ে নেতারা বলেন প্রবাসের মাটিতে আওয়ামী লীগের আদর্শকে ধরে রাখার ক্ষেত্রে অগ্রনী ভুমিকা রেখেছেন বেনজির আহমদ সেলিম । সৎ ও আদর্শবাদী একজন পরিচ্ছন্ন রাজনীতিক ছিলেন তিনি ।
রাজনীতির গন্ডি ছাড়িয়ে তিনি সামাজিক ক্ষেত্রে ও ভুমিকা রাখতেন। পুরোপুরি একজন সার্বজনীন ব্যক্তিতে পরিনত হয়েছিলেন তিনি। উনার অকাল মৃত্যুতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীরা একজন প্রকৃত অভিভাবক হারালো বলে বক্তারা বলেন।
বৃহস্পতিবার বাংলাদেশে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে জানাজা শেষে তার দেশের বাড়ি কুমিল্লায় দাফন করা হবে।

