প্যারিসে ফ্রাঙ্ক মজলিসের আয়োজনে সিরাতুন্নবী সাঃ মাহফিল অনুষ্ঠিত

প্যারিসের ক্যাথসিমা সোনার বাংলা রেস্টুরেন্টের হলরুমে ফ্রাঙ্ক মজলিস প্যারিস মহানগরের পক্ষ থেকে বৃহস্পতিবার সীরাতুন্নবী সাঃ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

প্যারিস মহানগর ফ্রাঙ্ক মজলিসের সাধারন সম্পাদক মাওলানা আমিন উদ্দীন সুলতান এর পরিচালনায় এবং মাওলানা কাওছার উদ্দিনের সভাপতিত্বে সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক,গবেষক এবং ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা আব্দুল কাদের ছালেহ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মহানবী সাঃ এর জীবনেই রয়েছে সকল মুসলমানের জন্য আদর্শ. তাই আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে যদি আমরা আমাদের নবীকে অনুসরণ করতে পারি তাইলে আমাদের জীবন সফল এবং সুন্দর হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রাঙ্ক মজলিস ফ্রান্সের সভাপতি মাওলানা সেলিম উদ্দিন , ফ্রাঙ্ক মজলিসের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ফ্রাঙ্ক মজলিসের সহ সাধারণ সম্পাদক ফাহিম বদরুল হাসান, ফ্রাঙ্ক মজলিসের সাংগঠনিক সম্পাদক হাফিজ ছয়েফ আহমদ, ফ্রাঙ্ক মজলিসের বায়তুলমাল সম্পাদক মোঃ সুমন মিয়া, ফ্রাঙ্ক মজলিসের তারবিয়াহ সম্পাদক মাওলানা মহিবুল্লাহ হেলাল, ফ্রাঙ্ক মজলিস ববিনি শাখার সভাপতি মাওলানা ইমরান আহমদ, ফ্রাঙ্ক মজলিস ববিনি শাখার সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, ফ্রাঙ্ক মজলিস প্যারিস শাখার বায়তুলমাল সম্পাদক হাফিজ নাসির উদ্দিন, মাওলানা সদরুল হাসান, মোহাম্মদ ফরহাদ তালুকদার,

আরও উপস্থিত ছিলেন, ফ্রান্সের কমিউনিটি ব্যাক্তিত্ব চৌধুরী ছালেহ আহমদ, শামীম মোল্লা, মিজানুর রহমান চৌধুরী, ইসলাম উদ্দিন, মিজানুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, হাফিজ মাহীন উদ্দিন, মাওলামা জাহেদ আহমদ, মাওলানা জুনাইদ আহমদ, তরুন ব্যবসায়ী হারুন আহমদ, ফখরুল উদ্দীন,মাওলানা কামাল উদ্দিন, মাওলানা শরীফ আহমদ।

পরিশেষে বাংলাদেশ সহ সকল মুসলমানের জন্য দোয়া কামনা করে মাহফিল সমাপ্ত হয়।আলোচনার শুরুতে কোরান তেলাওয়াত করেন মাওলানা সদরুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.