প্রধানমন্ত্রীর জন্মদিনে সুইজারল্যান্ডে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সুইজারল্যান্ড আওয়ামী লীগের পক্ষথেকে জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন করা হয়েছে। নেত্রীর জন্মদিন উপলক্ষে রবিবার সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খান তার জেনেভাস্থ বাসভবনে দোয়া মোনাজাতসহ বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করেন। শুরুতেই রাইয়াত খান কুরআন তেলাওয়াত ও সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক মাসুম খান দুলাল জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দুর্নীতি মুক্ত সোনার বাংলা গড়ার সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন। এসময় দেশীয় পিঠা ও পাটালি গুরের পায়েস দিয়ে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। এরপর শুরুহয় সংক্ষিপ্ত আলোচনা ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরন করেন সাধারন সম্পাদক শ্যামল খান ও সহ সভাপতি মশিউর রহমান সুমন। শশী খানের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন ইয়ূথ বাংলা কালচারার ফোরাম সুইজারল্যান্ডের শিল্পি গৌড়ীচরন রিমি, তুলি বড়ুয়া, আশরাফুল ইসলাম আজাদ, তৈয়বা আক্তার, রুমি বড়ুয়া ও জিশু বড়ুয়া। সার্বিক সহযোগীতায় ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর আলী, তথ্য ও গবেষণা সম্পাদক গৌড়ীচরন সসীম ও আওয়ামী নেতা দেব নাথ। দেশীয় খাবারের নৈশ ভোজের পর শ্যামল খান উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.