ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রূপ আয়োজিত টুর্নামেন্টে এ চ্যাম্পিয়ন উবের ইটস গ্রূপ।

ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রূপ এর উদ্যোগে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে উবের ইটস গ্রূপ ও ডেলিভারো গ্রূপের মাঝে উত্তেজনাকর ম্যাচে উবের ইটস গ্রূপ চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিনহা গ্রূপের চেয়ারম্যান হাসান শাহ। উপস্থিত সকল ক্রিকেটপ্রেমীদের শুভেচ্ছা দেয়ার পাশাপাশি তিনি বলেন ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রূপের এমন আয়োজন কমিউনিটিতে ইতিবাচক সাড়া ফেলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউরো বার্তা সম্পাদক ফারুক নওয়াজ খান। এসময় তিনি বলেন তরুণ উদ্যোক্তাদের নিয়ে এমন আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখে।

মিনহা বাংলা বাজারের পৃষ্ঠপোষকতায় আনন্দঘন এ আয়োজনে মাঠে উপস্থিত ছিলেন শ্রমিক গ্রুপের উপদেষ্টা কামাল চৌধুরি, পাঠওয়ারি মোহাম্মেদ, শ্রমিক গ্রুপের সভাপতি আবু হাসান, কোষাধক্ষ্য সুহাগ ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি ফরহাদ আহমেদ, শ্রমিক গ্রুপের অধিনায়ক শাহিন আহমেদ, সহ অধিনায়ক আবু সাঈদ, পাপ্পু, মাহমুদুল হাসান, সাহেদ আহমেদ, মিলন, কামরুজ্জামান ও আতিক সহ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় মাঠে আরো উপস্থিত ছিলেন বিসিএফ এর পরিচালক এমডি নূর,ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সহসভাপতি নাজমুল কবির, মোজাম্মেল হোসেন, মনির মোল্লা, জামাল হুসাইন প্রদানিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *