প্যারিসের শহরতলী লা কর্ণভ মাঠে বাংলাদেশ ইলেভেন স্টার ফুটবল ক্লাব প্যারিস ,ফ্রান্সের উদ্যোগে চ্যারিটি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় বি এফ সি লা কর্ণভ দুই এক গোলে ইলেভেন ষ্টার ক্লাবকে পরাজিত করে।
টুর্নামেন্টের পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ফ্রান্সের সভাপতি আমিনুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন বি সি এফ সভাপতি এম ডি নূর ,মিনহা গ্রূপের চেয়ারম্যান হাসান শাহ , ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সহ
সভাপতি নাজমূল কবির ।
এসময় ক্লাবের পক্ষ থেকে সকল খেলোয়াড়দের শুভেচ্ছা জানান বাংলাদেশ ইলেভেন স্টার ফুটবল ক্লাবের সভাপতি :নাজিম উদ্দিন , ক্লাবের প্রধান উপদেষ্টা করিম মিয়া, এনামুল ইসলাম আবু তাহের আবু , হেলাল আহমেদ , ফরহাদ আমেদ।
আয়োজকরা ধারাবাহিকভাবে এই ধরণের ফুটবল টূর্ণামেন্ট আয়োজন অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ।
ইলেভেন স্টার ফুটবল ক্লাব ফ্রান্স গত ৭ বছর ধরে প্রতিবছর চ্যারিটি ফুটবল টূর্নামেন্ট আয়োজন করে অর্থ সংগ্রহ করে বাংলাদেশে অসহায় রোগীদেরকে সাহায্য করে আসছে যা সত্যি প্রসংশার দাবি রাখে বলে জানান তিনি।

