ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল বাংলা টিভির জন্মদিন

ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল বাংলা টিভির জন্মদিন

ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল বাংলা টিভির জন্মদিন
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল বাংলা টিভির জন্মদিন

জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা টিভির পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে ফ্রান্সে উৎসবমুখর পরিবেশে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসের ওফিওরা হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আইওএন টিভির ফ্রান্স ব্যুরোচীফ এনায়েত হোসেন সোহেল সভাপতিত্ব করেন।

বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধিঃ রাসেল আহমেদের সঞ্চালনায় এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম ।প্রধান বক্তা ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম চৌধুরী সেলিম, ওবার ভিলে জামে মসজিদের সহ-সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, ইউরো-বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, শাহাজালাল স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল উদ্দিন,ওফিওরা’র নির্বাহি পরিচালক কৌশিক রাব্বানী খান,জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেন,সাংবাদিক নয়ন মামুন, আবুল কালাম মামুন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মাহমুদুল হক, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক আলী আক্কাস, ফ্রান্স মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা অজয় দাস, উপদেষ্টা মোস্তাক কমিল, উপদেষ্টা সোমা দাস, সাধারণ সম্পাদক শাকিল সরকার সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

উপস্থিত সকলেই বাংলা টিভি প্রশংসা করে বলেন,বাংলা টিভি প্রবাসীদের টিভি। বাংলা টিভি প্রবাসীদের নিয়ে যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। বাংলা টিভির সফলতা কামনা করে সকলেই বলেন, বাংলা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে সব সময় তা অব্যাহত থাখবে সে প্রত্যাশাই করেন তারা।

বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ বলেন, বিশ্বজুড়ে বাংলা স্লোগান নিয়ে বাংলা টিভি কাজ করে যাচ্ছে দেশ ও প্রবাসীদের নিয়ে। প্রবাসী বাংলাদেশীদের পাশের বাংলা টিভি আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বাংলা টিভির সাংবাদিক রাসেল আহমেদকে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিস ফ্রান্স এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয়। তারা বলেন, রাসেল আহমেদ একজন সৎ সাংবাদিক হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আমাদের বিশ্বাস। করার জন্য। বাংলা টিভির পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে শেষে একটি কেক কাটা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.