কোভিড মহামারীতে নিহত স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে ফ্রান্স

কোভিড মহামারীতে নিহত স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে ফ্রান্স

কোভিড মহামারীতে নিহত স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে ফ্রান্স
কোভিড মহামারীতে নিহত স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে ফ্রান্স

২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া মহামারী কোভিড-১৯ মোকাবেলা করতে গিয়ে যে সমস্ত ফরাসী স্বাস্থ্যকর্মী প্রান হারিয়েছেন তাদের বিশেষ সম্মাননা দেয়ার ঘোষনা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

“বিশেষ পরিস্থিতিতে প্রাণ হারানো সরকারী কর্মীদের জন্য “প্রজাতন্ত্রের সেবায় নিহত” নামে সম্মাননার নতুন একটি পদ সৃষ্টি করে তাদের সম্মাননা দেয়া হবে বলে শুক্রবার এক ঘোষনায় জানান তিনি।

“জাতির সেবায় নিহত” এবং “ফ্রান্সের জন্য নিহত” নামে সম্মাননার দু’টি পদ আগে থেকেই যথাক্রমে পুশিশ ও সামরিক বাহিনীর এবং যুদ্ধে নিহত সামরিক ও বেসামরিক নাগরিকদের জন্য সংরক্ষিত আছে।

এই প্রেক্ষিতে কৃতজ্ঞতার আইনসম্মত ভিত্তি তৈরী করতে চান বলেই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ম্যাখোঁ।

নতুন এ পদে ভূষিত নাগরিকদের সন্তানরা রাষ্ট্রের অংশ হয়ে যাবেন এবং সরকারের পক্ষ থেকে বৈষয়িক ও মনস্তাত্বিক সকল সাহায্য ও সুবিধার অধিকারী হবেন বলেও জানান প্রেসিডেন্ট।

বর্তমানে সামরিক বাহিনী ও পুলিশের জন্য সংরক্ষিত সম্মাননার আওতায় উদ্দিষ্ট নাগরিকের সন্তানরা বিনামূল্যে শিখা সহ শিক্ষা-ভাতা, পেশাগত প্রশিক্ষণ ও বৃত্তি পেয়ে থাকেন।

মহামারির সময়ে অন্যের সেবায় নেমে যারা প্রাণ হারিয়েছেন তাদের ত্যাগকে “ভ্রাতৃত্ব ও ন্যায়ের কাজ” আখ্যা দেয়া হয়েছে এ ঘোষণায়।

সামরিক অভিযান ও উদ্ধারকার্যের মত ক্ষেত্রেও সরকারী চাকরীজীবিরা প্রান হারালে তারাও এ শ্রেনীর অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছে এএফপি।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *