ফরাসী জাতীয়তার পুর্বশর্ত হিসেবে ভাষা পরীক্ষা TCF কিভাবে দিবেন?


ফরাসী জাতীয়তার জন্য ভাষাজ্ঞান অবশ্যই থাকতে হবে। সাধারনমানের ভাষা জ্ঞান থাকলেই যে কেউ জাতীয়তার জন্য আবেদন করতে পারবেন। তবে ফরাসী ভাষা জ্ঞান অবশ্যই B1 পর্যায়ের হতে হবে। সেটা মৌখিক ও বোঝার মতো থাকতে হবে।
প্রকৃত অর্থে B1 করাটা বেশ কঠিন বাংলা ভাষাভাষীর জন্য। এ কারনেই TCF বা Test de connaissance du français করা অনেক সহজ।
কিভাবে করবেন?
TCF করার জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে। অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান থেকে এটা করা যেতে পারে। ভাষা কোর্স পরীক্ষার জন্য খরচও হাতের নাগালেই। আগামী মে মাসের সেশনে ভর্তি হতে চাইলে এখনই নাম তালিকাভুক্ত করতে হবে।
এ কোর্সে পরীক্ষার জন্য নিবন্ধন ফি বাবদ ১০৬ ইউরো দিতে হবে। পরীক্ষা হবে মে মাসের ১৬ তারিখে। পরীক্ষায় প্রথমে একটি রেকর্ড শোনানো হবে। তারপর সেখান থেকে প্রশ্ন করা হবে। বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে সঠিক উত্তর করতে হবে।
এরপর পরীক্ষকের সম্মুখে মৌখিক পরীক্ষা দিতে হবে। মৌখিক পরীক্ষায় যে কোন একটি বিষয়ের উপর পরীক্ষকের সঙ্গে কথা বলতে হবে। পাশাপাশি স্বল্প স‘য়ের মধ্যে নিজেকে উপস্থাপন করতে হবে। যেমন নিজের নাম, পেশা, বাসস্থান, বয়স ইত্যাদি ফরাসী ভাষায় বলতে হবে।
নূনতম ফরাসী ভাষাজ্ঞান থাকলে যে কেউ এ পরীক্ষায় পাশ করতে পারবেন।
কোথায় ভর্তি হবেন :
07 Avenue François Copée
93250 VILLEMOMBLE
ADDRESS POSTALE :
BP 17
93250 VILLEMOMBLE
TEL : 01.48.12.65.00
সুতরাং আর দেরী না করে আজই TCF পরীক্ষার জন্য নিজেকে তৈরী করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.