
ফ্রান্সে তথাকথিত মহিলা ইমাম ইভা জানাদিন বলেছেন মাথায় কাপড় দেয়া বা পর্দা করা ইসলামে জরুরী কোনো বিষয় নয়। এবং ফ্রান্সে মহিলা ইমামের ইমামতি মুসলমানদের মেনে নিতে হবে।
৩০ বছর বয়সী এ মহিলা বলেন ইসলাম নারীকে নেতৃত্ব দেয়ার অধিকার দিয়েছে । রাজধাণী প্যারিসের গোপনীয় কোন এক জায়গায় ফ্রান্স সরকারের সহযোগিতায় একটি ভাড়াকৃত মসজিদে যোহরের নামাজ তিনি পড়ান মাথায় কাপড় অথবা পর্দা না দিয়ে।
এ নিয়ে ফ্রান্সের মুসলমানরা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলে ও ফরাসি মিডিয়াগুলো মহিলার প্রশংসায় পঞ্চমুখ। ইভা জানাদিন বলেছেন তিনি এখন গোপনে নামাজ পড়ালেও ফ্রান্স সরকারের সহযোগিতায় প্রকাশ্যে নামাজ পড়াবেন শীঘ্রই।
তিনি এ পদ্ধতিকে আধুণিক ইসলাম বলে প্রচারণা চালাচ্ছেন । .
এই ব্যাপারে ফ্রান্সে মিশর কমিউনিটির এক নেতা বলেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো আগুন নিয়ে খেলছেন ।
