
জুড়ি উপজেলার আর্থ সামাজিক উন্নয়ন, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ও প্রবাসীদের মেলবন্ধন তৈরির লক্ষ্যে গঠিত জুড়ি ইউরোপিয়ান এসোসিয়েশনের সভাপতি হাসান আপলো এক শুভেচ্ছা বার্তায় জুড়ি উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি শুভেচ্ছাবার্তায় বলেন জুড়ি উপজেলার মানুষের ভালোবাসার প্রতিদান কাজের মাধ্যমে দেয়া হবে।
তিনি বলেন একমাত্র ঐক্যবদ্ধ হতে পারলেই এলাকার চেহারা বদলে যাবে। এসময় তিনি আগামী দুই মাসের মধ্যে সকল প্রবাসীদের সম্পৃক্ত করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং প্যারিসে একটি বৃহৎ মিলন মেলার আয়োজন করা হবে।
উল্লেখ্য গত সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসের এক অভিজাত রেস্টুরেন্টে জুড়ি ইউরোপিয়ান এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।
দীর্ঘ আলোচনার পর সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য মরহুম শহীদ তৈমুছ আলী এমপির কনিষ্ঠ পুত্র হাসান আপলু কে সভাপতি , সাজ্জাদ মঞ্জুকে সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জাহেদ হাসান আবু বক্কর কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
