প্যারিসে কালী পূজায় ভক্তদের ভিড়

বাংলাদেশে মা দুর্গা সার্বজনীন ঐক্যপরিষদ প্যারিস ফ্রান্স এর উদ্যোগে কালী পূজা অনুষ্ঠিত

জামিল আহমদ সাহেদ

ব্যাপক আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব কালী পুজা উদযাপন করেছে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশে মা দুর্গা সার্বজনীন ঐক্যপরিষদ প্যারিস ফ্রান্স।

প্যারিসের স্থানীয় একটি হলে রোববার অস্থায়ী পূজা মন্ডপে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের।ব্যাপক উৎসাহ নিয়ে নারী শিশু সহ বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বীরা এ পূজায় অংশগ্রহণ করেন।

এসময় পূজায় আগত ভক্তদের শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি লক্ষণ শর্মা, সহ-সভাপতি বিজয় সাহা, অধীর রঞ্জন সূত্রধর,রিপন মজুমদার,পলাশ দাস, সুশান্ত সরকার,সাধারণ সম্পাদক তপন চন্দ্র দাস, সহসাধারণ সম্পাদক উজ্জ্বল দাস,গোপাল তালুকদার,প্রশান্ত সরকার,মানব বালা,অশোক ঘোষ, কিশোর হালদার,পলাশ বারৈ,পলাশ মন্ডল, গণেশ সাহা, পুরোহিত পরেশ চক্রবর্তী,সংগঠনের উপদেষ্টা নব মজুমদার,কুমুদ রঞ্জন বিশ্বাস সহ নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তবৃন্দ বলেন, দিপাবলির আলোয় দূর হউক সমাজ থেকে সকল অন্ধকার। বন্ধ হউক মানুষে মানুষে হানাহানি। একই সাথে দেশের এগিয়ে যাওয়া ও অগ্রযাত্রা কামনা করেন তারা।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন তরুণ প্রজন্মের হার্টথ্রব শিল্পী মিষ্টি ও প্যারিসের স্থানীয় শিল্পী নিশিতা বড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *