
জাতীয় পার্টির সাংগঠনিক টিমের যৌথসভায় টেলিকনফান্সে জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে অবহিত হলেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
ফ্রান্সে জাতীয় পার্টির বিভিন্ন কর্মকান্ড নিয়ে এ সময় টেলিকনফারেন্সে যুক্ত হন জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক হাবিব খান ইসমাইল।
এসময় সমন্বয় কমিটির আহবায়ক সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন আহমেদ বাবলু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, আহসান আদিলুর রহমান এমপি , আলমগীর সিকদার লোটন সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে এসময় কথা বলেন হাবিব খান ইসমাইল।
এসময় জি এম কাদের বলেন দেশকে বিশ্ব দরবারে ইতিবাচক ভাবে তুলে ধরতে জাতীয় পার্টির ইউরোপে কার্যক্রম বৃদ্ধি করতে হবে। এসময় তিনি সকল নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
