প্যারিসের এম সি ইন্সটিটিউটে’ পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

প্যারিসের উপকণ্ঠ সার্সেল এলাকায় এম.সি. ইন্সটিটিউট এর উদ্যোগে নানা আয়োজনে একুশ উদযাপন করা হয়েছে।বাংলাদেশের ও বাংলা ভাষার নানা খুঁটিনাটি বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা ছিল উল্লেখযোগ্য।

এম সি ইন্সটিটিউটে ডিরেক্টর লুৎফুর রহমানের সভাপতিত্বে কবি আব্দুল আজিজ সেলিমের উপস্থাপনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগ এর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক নাছির , ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির।

এসময় শিশুকিশোরদের উদ্দেশ্যে ভাষা দিবসের বর্ণনা তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রভাষক মৌলানা বদরুল ইসলাম বিন হারুন।

প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীদের মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষার সার্বিক বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয় জাহিন ইসলাম, দ্বিতীয় আহমদ লাবিব ও তৃতীয় আইমান আনহা। এছাড়া বিশেষ পুরুষ্কার পেয়েছে ফাইহা তাহির ও হুমাইরা সুম্মা।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মালিক, শিক্ষিকা নাছিমা বেগম, মাহির উদ্দিন ও ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ।

আলোচকরা ৫২এর ভাষা আন্দোলনে সংকিপ্ত ইতিহাস ও ২০১০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতির প্রেক্ষাপট তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *