পর্তুগালে ক্ষমতাসীন স্যোশালিস্ট পার্টির (PS) পোর্তোর নগর কমিটির কার্যকরী সদস্য শাহ আলম কাজল

পর্তুগালের মূলধারার রাজনীতিতে প্রথমবারের মতো পর্তুগালের ক্ষমতাসীন স্যোশালিস্ট পার্টির (PS) পোর্তোর নগর কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন শাহ আলম কাজল।

পর্তুগালে প্রথমবারের মতো কোনো প্রবাসী বাংলাদেশি স্থানীয় রাজনৈতিক দলে এমন একটি গুরুত্বপূর্ণ ইউনিটের নীতিনির্ধারণী ফোরামে সদস্য হিসেবে জায়গা করে নিলেন। প্রবাসী বাংলাদেশিদের জন্য এবং পর্তুগালের বাংলাদেশী কমিউনিটির জন্য অতন্ত্য গৌরবের বিষয়।

বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন এর সন্তান। জীবিকার তাগিদে তিনি ১৯৯২ সালে পর্তুগালে আসেন। পর্তুগালে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

তিনি পোর্তোর বমফিম জোন্তার সোসালিষ্ট পার্টির ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার এ বিজয়ে বাংলাদেশী কমিউনিটিতে নেমেছে আনন্দের পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *