চারদিনের সফরে ইতালির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে ইতালির রোমের উদেশ্যে মঙ্গলবার সকালে ঢাকা ত্যাগ করার প্রাক্কালে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী কে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগন, আইজিপি, জাতীয় সংসদের চীফ হুইপসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সন্ধ্যায় পার্কো দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় স্থানীয় বাংলাদেশ কমিউনিটির একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

৫ ফেব্রুয়ারি রোমের ভায়া ডেল’এন্টারটাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবনের উদ্বোধন করবেন তিনি।

বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজো চিগিতে এক আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

পরে, ইতালীয় ব্যবসায়িক সংস্থাগুলোর প্রতিনিধিগণ পার্ক দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় তার হোটেলের সভাকক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন।

সন্ধ্যায় পার্কো দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।

৬ ফেব্রুয়ারি পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাত করবেন শেখ হাসিনা। এরপর তিনি মিলানের উদ্দেশ্যে রোম ত্যাগ করবেন।

৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে আমিরাতের একটি ফ্লাইটে মিলান মালপেন্সা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।

৮ ফেব্রুয়ারি সকাল ৮টায় হযজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.