জুড়ি ইউরোপিয়ান এসোসিয়েশনের কমিটি গঠন

সভাপতি হাসান আপলু, সাধারণ সম্পাদক সাজ্জাদ মঞ্জু ও কোষাধ্যক্ষ জাহেদ হাসান

গত সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসের এক অভিজাত রেস্টুরেন্টে জুড়ি ইউরোপিয়ান এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। দীর্ঘ আলোচনার পর সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য মরহুম শহীদ তৈমুছ আলী এমপির কনিষ্ঠ পুত্র হাসান আপলু কে সভাপতি , সাজ্জাদ মঞ্জুকে সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জাহেদ হাসান আবু বক্কর কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

আগামী কিছু দিনের মধ্যে সকলের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন এলাকার উন্নয়নে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং দেশের বাইরে সম্প্রীতির বন্দন শক্তিশালী করতে এ সংগঠন কাজ করবে। জুড়ি এলাকার সকল প্রবাসীদের সহযোগিতা চেয়ে নেতৃবৃন্দ বলেন একমাত্র আন্তরিকতাই পারে বড় জয় এনে দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *