france-to-open-restaurants-covid

কার্ফিউ শিথিল ও রেস্তোরাঁ খুলে দিতে যাচ্ছে ফ্রান্স

france-to-open-restaurants-covid
কার্ফিউ শিথিল ও রেস্তোরাঁ খুলে দিতে যাচ্ছে ফ্রান্স

কোভিড সংক্রান্ত কড়াকড়ি থেকে বেরিয়ে আসতে ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাখোঁ নতুন পরিকল্পনা ঘোষনা করেছেন। এ ঘোষনা অনুযায়ী আগামী ১৯ শে মে থেকে রেস্তোরাঁ-পানশালা সহ আউটডোর কার্যক্রম খুলে দেয়া ও কার্ফিউ শিথিল করা হবে পর্যায়ক্রমে। ফ্রান্সের আঞ্চলিক পত্রিকাগুলোর বরাতে জানা যায়, বৃহষ্পতিবার দেয়া এ ঘোষনায় মে মাসের ৩ তারিখ থেকে ৪ টি ধাপে কোভিড কড়াকড়ি তুলে নেয়ার আশা প্রকাশ করা হয়েছে। আভ্যন্তরীন ভ্রমন নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে এদিন থেকে। তবে থেকে যাবে সন্ধ্যা ৭ টার কারফিউ।

মে মাসের ১৯ তারিখে ক্যাফে, পানশালা, রেস্তোঁরা সহ অ-জরুরী ব্যবসা প্রতিষ্ঠান গুলো খুলে দেয়া হবে তবে কার্ফিউ চলবে রাত ৯ টা থেকে। প্রতি টেবিলে সর্বোচ্চ ৬ জন ও যে কোনো জনসমাগম সর্বোচ্চ ১০ জনে সীমাবদ্ধ রাখার কড়াকড়িও মানতে হবে। তবে সিনেমা হল, ক্রীড়া ও অন্যান্য আভ্যন্তরীন সমাগমে ৮০০ ও বহিঃসমাগমে ১ হাজার জন পর্যন্ত একত্র হতে পারবেন।

এর পর জুন মাসের ৯ তারিখ থেকে বিদেশী ভ্রমনকারীদের কোভিড নেভেটিভ সনদ কিম্বা ভ্যাক্সিন গ্রহনের সনদ থাকা সাপেক্ষে ফ্রান্সে প্রবেশ করতে দেয়া হবে। এদিন থেকে কার্ফিউ শুরু হবে রাত ১১ টা বাজে।

এর পরের ধাপে জুনের ৩০ তারিখ থেকে কার্ফিউ সহ বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে, তবে করোনা-প্রতিরোধক নিরাপত্তা ব্যবস্থা উন্মুক্ত ও চলমান থাকবে। নাইটক্লাবগুলো বন্ধ থাকবে।

অবশ্য এ পরিকল্পনা একটি সাময়িক রুপরেখা এবং যে কোনো পরিস্থিতিতে বা অঞ্চলভেদে পরিবর্তন হতে পারে বলেও জানান ফরাসী প্রেসিডেন্ট। প্রতি লাখে ৪০০ এর বেশি সংক্রমনের ঘটনা ঘটলে কিম্বা সংশ্লিষ্ট এলাকার হাসপাতালগুলোর আইসিইউ সক্ষমতা অনুযায়ী এর পরিবর্তন হতে পারে বলে যোগ করেন তিনি।

ফ্রান্সে কোভিড সংক্রমনের রেকর্ডে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। লকডাউনের শুরুতে ৩৮ হাজার নতুন সংক্রমন থাকলেও এখন তা ২৭ হাজার ৩৬৬ তে নেমে এসেছে বলে জানা গেছে।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *