ইতালিতে থামছেনা মৃত্যুর মিছিল , মিলানে প্রথম বাংলাদেশির মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে ভয়াবহ অবস্থা সৃষ্টি হচ্ছে। আতংকের মাত্রাও বেড়ে যাচ্ছে জনমনে। ইতালি সরকার করোনা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে তার জনগণকে সুরক্ষা দিতে।

ফলে জরুরি অবস্থা অব্যাহত রয়েছে। চলাফেরাও সীমিত করা হয়েছে। তবু যেন মৃত্যু থামছেনা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে। করোনার ভয়ানক আঘাতে দিনদিন দেশটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। গতকাল নতুন আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯৮৬ জন। যার ফলে দিনের পর দিন জনগণের মাঝে আতংক বেড়েই যাচ্ছে। ভয়-আতংকে দিন যাপন করেছেন ইতালিয়ান, বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীরা।

এদিকে করনা ভাইরাসে আক্রান্ত হয়ে মিলানে প্রথম বাংলাদেশি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহিরাজিঊন।

ইতালির মিলান শহরে বসবাসরত (নোয়াখালী জেলার কোম্পানি গঞ্জ থানার) গোলাম মাওলা দীর্ঘদিন যাবত সর্দিকাশি,ও শ্বাসকষ্ট জণিত কারণে ভূগছিলেন। শেষের দিকে তাঁর দেহে করোনা ভাইরাস শণাক্ত হয়। শুক্রবার আনুমানিক রাত ৮ টার সময় মিলানের নিগোয়ারদা হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *