সুইজারল্যান্ডে বিপ্লব সংহতি দিবস পালিত

৪৪তম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লুজান শাখা।

লুজানের এক হলরুমে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন কাওছার ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা।

এসময় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান , আশরাফুজ্জামান আতাউল , লিপন মোল্লা , কামাল মজুমদার , মাহবুব হক ,রফিকুল ইসলাম , ফয়েজ চৌধুরী , মৌলভী মোস্তফা সহ বিএনপি নেতাকর্মীরা।

পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের মূল আনুষ্ঠনিকতা শুরু করা হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, অভিবক্ত ঢাকার সাবেক মেয়র এবং সদ্যপ্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.