বেলজিয়ামে যুবলীগ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অশুভ শক্তিকে প্রতিহত করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজ ও কেক কেটে জাকজমক ভাবে উদযাপন করেছে বেলজিয়াম যুবলীগ।

যুবলীগ বেলজিয়াম শাখার সভাপতি খালেদ মিনহাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফ উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি লতিফ শহিদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, বেলজিয়াম আওয়ামী লীগের উপদেষ্টা খোকন শরিফ, সহসভাপতি বাবু বিধান দেব, নিরঞ্জন রায়, জহির খান, যুগ্ন সম্পাদক দাউদ খান সোহেল, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, দফতর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, শ্রম বিষয়ক সম্পাদক ইস্রাফিল হক,তথ্য বিষয়ক সম্পাদক ইমরান আলী , সদস্যা দিলরুবা বেগম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ফিরোজ বাবুল।

সভায় বক্তব্য রাখেন বেলজিয়াম যুবলীগের সাবেক সভাপতি মোর্শেদ মাহমুদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আবুল কালাম আজাদ মিঠু,সহ সভাপতি মামুন মীর, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ উল আলম, ক্রিড়া সম্পাদক সাইফুস শাকুর, বেলজিয়াম বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশনের সভাপতি কৌশিক আহমেদ হিমু, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাসুদ।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগ ও বেলজিয়াম যুবলীগের নেত্রীবৃন্দ সহ বেলজিয়ামের আগত নতুন ছাত্র সৈয়দ সজীব, আহসান হাবিব, ফয়েজ,মেহেদী হাসান ও অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.