সুইজারল্যান্ডে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছে ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম

সুইজারল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম। এ উপলক্ষে সংগঠনের সভাপতি শশী খানের সার্বিক সহযোগিতায় আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, তথ্য ও গবেষণা সম্পাদক গৌড়ীচরণ সসীম, উপ-প্রচার সম্পাদক সমিরন বড়ুয়া ও বাবু দেবনাথ।

এছাড়াও আলোচনায় অংশ নেন- জেনেভা বাংলাদেশ ক্লাবের সাবেক সভাপতি আওয়ামী নেতা আশরাফুল ইসলাম আজাদ।

শশী খানের পরিকল্পনা এবং উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইয়ুথ বাংলা কালচারার ফোরাম সুইজারল্যান্ডের শিল্পী গৌড়ীচরন রিমি, তুলি বড়ুয়া, আশরাফুল ইসলাম আজাদ, তৈয়বা আক্তার, রুমি বড়ুয়া ও জিশু বড়ুয়া।

এসময় উপস্থিত ছিলেন- সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহসভাপতি মশিউর রহমান সুমন, আওয়ামী নেতা বেলাল চৌধুরী, ফুয়াদ হাসান, জলী চৌধুরীসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.