
প্যারিসে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা গত কাল শুরু হয়েছে।
এবারে প্যারিসে ৯ টি পৃথক পূজা মণ্ডপে ফ্রান্সে বসবাসরত বাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা পূজা করছেন। পূজাকে বর্ণাঢ্য করতে পূজামন্ডপগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রতিমা আর মন্ডপগুলোতে দেখা যাচ্ছে নান্দনিকতার ছাপ।
উলুধ্বনি, শঙ্খনাদ, সঙ্গে ঢোলের বোল আর মাতৃবন্দনার মাধ্যমে পুজার মন্দির আর মন্ডপগুলোতে নানা আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছেন ভক্তরা।

এদিকে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেইন প্যারিসে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফ্রান্সের পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা দেয়ার পাশাপাশি বলেন পূজার বিশেষত্ব হলো সার্বজনীনতা, বাঙালি সংস্কৃতির মিলনমেলা। ধর্ম যার যার কিন্তু উৎসব সবার”।
ফ্রান্সে ববসারত সকল ধর্মের মানুষকে শুভেচ্ছা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফ্রান্সের নেতৃবৃন্দ। এসময় তারা দল মত ধর্ম বর্ন নির্বিশেষে পূজায় আমন্ত্রণ জানান ফ্রান্সের সকল বাংলাদেশিদেরকে।
পাঁচদিনব্যাপী পূজা হয়ে থাকলেও মূলত আজকে আনুষ্ঠানিকভাবে পূজার কাজ শুরু হয়। পূজা মণ্ডপে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফ্রান্সের সভাপতি সুশীল বণিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিংকু রায় এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন রজত রায় রাজু ,সুব্রত ভট্টাচার্য শুভ ,মনমোহন দে , বিধান দেব , রানু চক্রবর্তী , শান্ত পুরকায়স্থ , কালাচান সাহা , সমীরণ ভট্টাচার্য , মানিক দে , পার্থ ভট্টাচার্য সুমন , দয়াল মিত্র , রানু ধর , মাধব কান্তি দে , রানা রায় , সুজিত রায় , মুন্না বানিয়ে , জয় চক্রবর্তী অজয় , সজীব রায় , সুজন রায় , শিপলু রায় , স্বপন কুমার ধর , মিলন ধর , সুমন ধর , গোপালকৃষ্ণ , বিকাশ দত্ত , মান্না স্বর্ণকার , ডিবি রায় , বিমান ধর , রিপন রায় , অমিল ধর , আশীষ ধর, রিপন ধর।
