
প্যারিসের উপকণ্ঠ সার্সেল এলাকায় ব্যাপক আয়োজনে উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন বিডি মার্কেট। কাপড়, কসমেটিক্স, সেলুন , মানি ট্রান্সফার , মোবাইল এক্সেসরিজ সহ থাকছে বাংলাদেশী পণ্যের বিশাল সমাহার।
বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসীদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ হাসান।
এসময় তিনি বলেন ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিকে এগিয়ে নিতে প্রতিষ্টান বৃদ্ধির কোন বিকল্প নেই। নিজস্ব কর্মসংস্থান সৃষ্টি হলেই ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটি শক্তিশালী হবে।বাংলাদেশী মালিকানাধীন এই প্রথম একটি প্রতিষ্ঠান যেখানে সব পণ্য একসাথে পাওয়া যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে ফেইসবুকভিত্তিক বিভিন্ন গ্রূপ ফসে আভেক রাব্বানী , ব্যাঙ্গল টাইগার্স ক্রিকেট ক্লাব , বিসিএফ , শ্রমিক গ্রূপ সহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপস্থিত প্রবাসীরা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।

